ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টায় তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পাঁচ দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে রাত ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন এলাকা ও চানখাঁরপুলে ২টি করে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ৩০ মিনিট পরে রাত ৮টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর চারটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ওসি ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, কিছু ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






